রণবীর-আলিয়ার স্বপ্নের বাড়ি

অবশেষে অপেক্ষার অবসান। বহু দিন ধরে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় স্বপ্নের বাড়ির অপেক্ষায় ছিলেন রণবীর কপূর ও আলিয়া ভাট । অবশেষে সেই বাড়ি প্রস্তুত। প্রস্তুত হতেই নতুন নজির গড়েছে বাড়িটি। এর চেয়ে বেশি দামের বাড়ি ভারতের আর কোনও তারকার নেই বলে জানা যাচ্ছে। এমনকি, শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’কেও ছাপিয়ে গিয়েছে রণবীর ও আলিয়ার নতুন বাসস্থান।

মুম্বইয়ের অন্যতম আকর্ষণ হল ‘মন্নত’। সেই বাড়ির দাম ২০০ কোটি টাকা। রণবীর-আলিয়ার নতুন বাড়ির দাম ২৫০ কোটি টাকা। এর চেয়ে বেশি দামের বাড়ি ভারতে আর কোনও বলিউড তারকার নেই। রণবীরের ঠাকুমা কৃষ্ণা রাজের নামে এই বাড়ির নামকরণ হচ্ছে বলেও জানা গিয়েছে।

বিলাসবহুল এলাকা বান্দ্রা পালি হিলে অবস্থিত এই বাড়ি। ছ’তলা বাড়ির ছবিও নেটপাড়ায় ইতিমধ্যেই ভাইরাল। বহু বছর ধরে এই বাড়ি তৈরি হয়েছে। বাড়িটি তৈরি হওয়ার সময়ে প্রায়ই গিয়ে দেখতে যেতেন আলিয়া ও রণবীর। নিজেরা দাঁড়িয়ে থেকে কাজ দেখেছেন তাঁরা।

মুম্বাইয়ের বান্দ্রায় ২৫০ কোটি টাকা খরচ করে নিজেদের স্বপ্নের বাড়ি তৈরি করলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। এই ছয়তলা বিলাসবহুল বাড়িটির নামকরণ করা হয়েছে রণবীরের প্রয়াত ঠাকুমা কৃষ্ণা রাজ কাপুরের নামে- ‘কৃষ্ণা রাজ’। অভিজাত এই বাড়ি দেখতে যেমন রাজপ্রাসাদ, তেমনই দামেও পিছিয়ে নেই শাহরুখ খানের ‘মান্নাত’ বা অমিতাভ বচ্চনের ‘জলসা’র তুলনায়।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রণবীরের বাবা প্রয়াত ঋষি কাপুর ও মা নীতু কাপুর উত্তরাধিকার সূত্রে পান কাপুরদের পুরোনো বাড়ি। সেখানেই পুরোনো ভবন ভেঙে গত দেড় বছর ধরে নতুন বাড়ি নির্মাণ করিয়েছেন রণবীর-আলিয়া। বলিউড সূত্র জানায়, সম্প্রতি বাড়ির কাজ সম্পূর্ণ হয়েছে। এখন শুভ দিনক্ষণ দেখে গৃহপ্রবেশের প্রস্তুতি নিচ্ছেন তারা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পাপারাজ্জিদের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, ব্যালকনি সাজানো হয়েছে নানা রকম ফুল ও গাছে। গোটা ভবনজুড়ে আধুনিক ধূসর রঙের ছোঁয়া, যা আবারও এই তারকা দম্পতির সৌন্দর্যবোধ ও রুচির পরিচয় দেয়।

জানা যায়, ১৯৮০ সালে রাজ কাপুর ও কৃষ্ণারাজ কাপুর এই সম্পত্তি ঋষি কাপুর ও নীতু কাপুরের নামে লিখে দেন। সেই সূত্রেই নতুন করে তৈরি হয়েছে এই বিলাসবহুল ছয়তলা বাড়ি। সূত্র আরও জানিয়েছে, বাড়ির রেজিস্ট্রি হবে রণবীর-আলিয়ার কন্যা রাহার নামে। ঠাকুমার নামে থাকা বাড়ির অর্ধেক রাহাকে উপহার দিতে চান তারা।

বর্তমানে রণবীর ও আলিয়া আলাদা ফ্ল্যাটে থাকেন নীতু কাপুরের সঙ্গে। তবে নতুন বাড়ি তৈরি হয়ে গেলে তারা এক ছাদের নিচে থাকার পরিকল্পনা করেছেন। পাশাপাশি, এই তারকা জুটির আরও চারটি ফ্ল্যাট রয়েছে বান্দ্রাতেই, যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৬০ কোটি টাকা। এ ছাড়া নীতু কাপুর সম্প্রতি নিজ নামে ১৫ কোটি টাকার একটি ফ্ল্যাট কিনেছেন বলেও জানা গেছে।

পেশাগত দিক থেকে, আলিয়া ভাটকে শেষ দেখা গিয়েছে ‘জিগরা’ ছবিতে, আর রণবীর কাপুর অভিনয় করেছিলেন ‘অ্যানিম্যাল’ ছবিতে। দর্শকের অপেক্ষা এখন তাঁদের আসন্ন ছবি—সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’

প্রসঙ্গত, রণবীর বর্তমানে ব্যস্ত আছেন ‘রামায়ণ’-এর শুটিংয়ে এবং আলিয়া আন্তর্জাতিক পর্যায়ের একাধিক প্রজেক্টে কাজ করছেন। ব্যস্ততার মাঝেও নিয়মিত সময় বের করে নতুন বাড়ির অগ্রগতি পর্যবেক্ষণ করছিলেন তারা।