সৃজিত খুশি মিথিলার সুখবরে

২০১৯ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের নায়িকা রাফিয়াত রশিদ মিথিলা। যদিও মিথিলার এটা দ্বিতীয় বিয়ে ছিল। প্রথম বিয়ে হয় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা-গায়ক তাহসানের সঙ্গে। তবে দ্বিতীয়বার সৃজিতের সঙ্গে সংসার বাঁধলেও বেশ কয়েক মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছে তাদের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে। আসলে মিথিলা আর সৃজিতকে সম্প্রতি একসঙ্গে দেখেননি দর্শকরা। তবে এই সব কিছুর মাঝে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমের ফের মিথিলাকে নিয়ে পোস্ট করে সবাইকে চমকে দেন সৃজিত। খবর হিন্দুস্তান টাইমসের।

কিন্তু সে গুঞ্জনে এবার একরকম জল ঢাললেন সৃজিত মুখার্জি। কারণ, গত রোববার রাতে নিজের পড়াশোনার ক্যারিয়ার নিয়ে এক বড় সুসংবাদ দেন মিথিলা।

জানান, পিএইচডি সম্পন্ন করেছেন তিনি; পেয়েছেন একটি নতুন পরিচয়ও- ‘ডক্টোরেট’ উপাধি। আর অভিনেত্রীর এই সাফল্যের প্রশংসা করেছেন সৃজিত। 

সোমবার বিকেলে মিথিলার সেই পোস্ট নিজের ফেসবুক পেজে শেয়ার করেন সৃজিত মুখার্জি। লিখেছেন, ‘অবিশ্বাস্য অর্জন, আর একরাশ প্রশংসা!’

এর আগে মিথিলা ও তাহসানের মেয়ে আইরার একটি বিজ্ঞাপন নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন সৃজিত।

এমনকি ভারতীয় গণমাধ্যমেও আইরার অভিনয়ের প্রশংসা করেছিলেন তিনি। 

এদিকে ভক্তদের একাংশের মনে সৃজিত-মিথিলার দূরত্ব নিয়ে নানা প্রশ্ন থাকলেও মিথিলাকে ঘিরে সৃজিতের সাম্প্রতিক প্রতিক্রিয়াগুলো সেই গুঞ্জনকে অনেকটাই থামিয়ে দিয়েছে। 

২০০৬ সালে বাংলাদেশের গায়ক-অভিনেতা তাহসান রহমান খানকে বিয়ে করেন মিথিলা। সেই সময় পড়শি দেশের ড্রিম কাপল ছিল মিথিলা ও তাহসানের জুটি। ২০১৩ সালের ৩০ এপ্রিল জন্ম হয়েছিল আইরা তাহরিম খানের। তবে ২০১৭ সালে এসে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন তাহসান-মিথিলা। তবে তারা আলাদা হয়ে গেলেও, যৌথভাবে নিয়েছেন সন্তানের দায়িত্ব।

এনএএন টিভি