তারকাদের বিচ্ছেদ মানেই কোটি টাকার অঙ্ক, কিন্তু বলিউড তারকা হৃতিক রোশন ও সুজান খানের ডিভোর্স সেই হিসাব ছাপিয়ে গেছে। বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদের রেকর্ড গড়েছে এই দম্পতির সম্পর্কের অবসান—যার নিষ্পত্তিতে খরচ হয়েছে প্রায় ৫২৭ কোটি টাকা।
হৃতিক নির্মাতা রাকেশ রোশনের ছেলে, আর সুজান অভিনেতা সঞ্জয় খানের মেয়ে—শৈশব থেকেই ছিলেন বন্ধু। ‘কাহো না… পেয়ার হ্যায়’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে হৃতিকের বলিউড অভিষেকের সময়ই তাদের প্রেম চলছিল। চার বছরের সম্পর্কের পর ২০০০ সালের ২০ ডিসেম্বর বিয়ে করেন তারা। দাম্পত্য জীবনে দুই ছেলের জন্ম হয়—হৃহান (২০০৬) ও হৃদান (২০০৯)।
২০১০ সালে ‘কাইটস ’ছবির শুটিং চলাকালে তাদের সম্পর্কে ফাটল ধরার খবর শোনা যায়। অবশেষে ২০১৪ সালে ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে। তবে বিচ্ছেদের পরও তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং দুই সন্তানের যৌথ অভিভাবকত্ব পালন করছেন। সন্তানদের নিয়ে প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাদের।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বিচ্ছেদ নিষ্পত্তিতে সুজান পান ৩৮০ কোটি রুপি (প্রায় ৫২৭ কোটি টাকা)। অর্থটি নগদ, সম্পত্তি বা বিনিয়োগ আকারে দেওয়া হয়েছিল কিনা, তা প্রকাশ করা হয়নি। তবু এই অঙ্কই বলিউডে এখন পর্যন্ত সর্বোচ্চ ডিভোর্স সেতেলমেন্ট হিসেবে রেকর্ড গড়েছে।
বর্তমানে হৃতিকের প্রেমিকা অভিনেত্রী সাবা আজাদ, আর সুজান সম্পর্কে আছেন আর্সলান গোনির সঙ্গে। হৃতিককে শিগগিরই দেখা যাবে ‘ওয়ার ২’ ছবিতে, যা মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট।
এদিকে ডিএনএ’র প্রতিবেদন অনুযায়ী, এই বিচ্ছেদ নিষ্পত্তিতে সুজান পেয়েছেন ৩৮০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২৭ কোটি টাকা।
তবে এই অঙ্ক নগদ অর্থ, সম্পত্তি, বিনিয়োগ বা অন্য কোনো সম্পদের মাধ্যমে পরিশোধ করা হয়েছে কিনা―তা প্রকাশ করা হয়নি। এরপরও এই বিচ্ছেদ বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ হিসেবে রেকর্ড গড়েছিল।

One Reply to “বলিউডের ইতিহাসে ব্যয়বহুল ডিভোর্স হৃতিক-সুজানের”
Comments are closed.