আসন্ন ঈদে ভক্তদের জন্য নতুন সুখবর শাকিব-বুবলীর

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’।

মঙ্গলবার (২১ মার্চ) বিকালে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া ও শাকিব খানের পেজ থেকে দেওয়া একটি পোস্টে জানানো হয়, ঈদ মাতাতে আসছে ‘লিডার’।

লিডারের প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন,

‘লিডার আমিই বাংলাদেশ’ দর্শকদের কাছে হবে পূর্ণাঙ্গ বিনোদন ও মানসম্পন্ন সিনেমা।

সিনেমাটি ঈদে বাংলাদেশসহ আন্তর্জাতিক থিয়েটারে একযোগে শুভ মুক্তি পেতে যাচ্ছে।

এর আগে, গত ২৬ ডিসেম্বর চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পায় সিনেমাটি।

তপু খানের পরিচালনায় এতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন বুবলী।

কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, এলআর সীমান্ত, সুব্রত।

আরও পড়ুন :

Share this news as a Photo Card