টিভি নাটকের নবাগত অভিনেত্রী জেবা জান্নাতকে নিষিদ্ধ করেছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। মূলত অসহযোগিতা ও অসদাচরণের কারণেই তার ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে সংগঠনটি।
মঙ্গলবার (২০ জুন) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। ডিরেক্টরস গিল্ডের এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে এই তথ্য।
এমন সিদ্ধান্তে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন অভিনেত্রী জেবা, জানিয়েছেন তার মতামত।
অনেকটা অভিযোগের সুরে জেবা বলেন,
‘রাশেদা আক্তার লাজুকের স্বামী পরিচালক সাজ্জাদ হোসেন দোদুল জেবা জান্নাতকে কুপ্রস্তাব দিয়েছিলেন।
সেই প্রস্তাব গ্রহণ না করার কারণেই জেবার পেছনে লেগেছেন তারা। এ ঘটনা এক বছর আগের।
এখন সামনে আনার উদ্দেশ্যও তিনি বুঝতে পারছেন না। বুঝতেছি না আমি কেন নিষিদ্ধ হলাম।
স্পষ্টভাবে তারা নিষিদ্ধের কোনো কারণও জানায়নি। আমি নতুন এসেছি বলেই তারা আমাকে নিষিদ্ধ করল, আর আমি নিষিদ্ধ হয়ে গেলাম!
তিনি আরও বলেন,
ওই সময় সাজ্জাদ হোসেন দোদুলের কয়েকটা কাজ করেছি। এরপরই ওনার ওয়াইফ লাজুক ভাবির একটা সিরিয়ালে কাজের কথা বলেন, তো আমি কাজটা করতে রাজি হই।
কিন্তু কাজটা করতে গিয়ে কিছু সমস্যাও ফেইস করি। যেমন অনেক রাত পর্যন্ত শুটিং করলেও তারা আমাকে কোনো ধরনের ট্রান্সপোর্ট দিতেন না।
প্রসঙ্গত, আফরান নিশোর সঙ্গে তার ‘ক্রস কানেকশন’ নাটকের একটি ক্লিপ ভাইরাল হয়।
এ ছাড়া ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি।
আরও পড়ুন:
- ঈদুল আজহার ছুটি বাড়লো ১ দিন
- মিরপুরে ঘুমন্ত কৃষককে কুপিয়ে হত্যা
- ফুটবল থেকে পাওয়ার আর কিছুই নেই: মেসি
- হজ পালনে মদিনায় হাজির ৭ লক্ষাধিক মুসল্লি
- হারের প্রতিশোধ নিয়ে দেখিয়ে দিলো টাইগাররা!
- রূপগঞ্জে ওয়ারেন্টপ্রাপ্ত আসামি রাব্বি গ্রেফতার
- ঋণের চাপে হতাশাগ্রস্ত হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা
- সৌদি বাদশার অতিথি হয়ে হজ করবেন ১৩০০ জন
- কুমিল্লায় বাসচাপায় যাত্রীবাহী রিকশার চালক নিহত
- চাহিদা থাকায় বাড়ছে পেঁয়াজের আমদানি হিলি বন্দরে
- শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টিফিনে দেবেন না যে ৬টি খাবার

Comments are closed.