অভিনেত্রী হিসেবে উত্থান হলেও বর্তমানে উরফি জাভেদ ফ্যাশনিস্তা হিসেবে বেশি পরিচিত। সামাজিক মাধ্যমে নতুন সেনসেশন উরফি কখনও নিজের স্টাইল এবং ফ্যাশনে কাউকে হতাশ করেন না। কারও কাছে তার পোশাক উদ্ভট মনে হলেও, অনুরাগীরা বেশ পছন্দ করেন তার সাজসজ্জা। আর এবার তিনি পিৎজা পোশাক পরে রীতিমতো তাক লাগিয়ে দিলেন নেটিজেনদের।
গত সোমবার রাতে উরফি একটি ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। তাতে দেখা যায়,
‘নীচে কালো স্কার্টের সঙ্গে উপরে বিকিনি টপ হিসেবে দুটি পিৎজা স্লাইস ঝুলিয়ে রেখেছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, কেউ খাবে?
ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গে নেটিজেনরা এটি নিয়ে প্রতিক্রিয়া দিতে শুরু করেন। অনেকেই তার নতুন সাজের প্রশংসা করেছেন। তবে বেশিরভাগই উরফিকে কটাক্ষ করেন।
একজন লেখেন, দয়া করে খাওয়ার জিনিস তো ছেড়ে দিন। দ্বিতীয়জন লেখেন, আমি কি পিৎজার এক কামড় খেতে পারি?
আরেকজন সেখানে মন্তব্য করেন, এই পিৎজার জন্য তো আমি বাড়ি বিক্রি করে দেব।
উল্লেখ্য, দিনকয়েক আগেই সর্বাঙ্গ ঢেকে ছবি পোস্ট করেছিলেন উরফি। ফ্যাশনিস্তা উরফি’র এহেন লুক দেখে অবাক হয়ে গিয়েছিলেন তার অনুরাগী মহল।
দেখা গিয়েছিল, আপাদমস্তক ঢাকা সেই পোশাকে ফাকা রয়েছে শুধু চোখজোড়া আর ঠোঁটের অংশটুকু। কেউ কেউ সেই ছবি-ভিডিও দেখে প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে, ওটা উরফি জাভেদ ছিলেন।
আরও পড়ুন:
