‘বার্বি’ থেকে ৫৪৭ কোটি টাকা একাই আয় করলেন মার্গো

‘বার্বি’ ঝড়ে কাঁপছে সারা বিশ্ব। ইতোমধ্যে সিনেমাটি বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়েছে। আর এ সিনেমায় ‘বার্বি’র নাম ভূমিকায় অভিনয় করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মার্গো রবি। দর্শকমহলে প্রশ্ন ছিল- সিনেমাটি থেকে কত টাকা পারিশ্রমিক পেয়েছেন অভিনেত্রী; অবশেষে জানা গেল সেই তথ্য।

সিনেমা প্রতি ১২.৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক নেন মার্গো। তবে ‘বার্বি’ থেকে তার আয় ৫০ মিলিয়ন ডলার বা ৫৪৭ কোটি টাকা।

অবশ্য এর পুরোটাই অভিনেত্রীর পারিশ্রমিক নয়। সিনেমাটিতে প্রযোজনার সঙ্গেও যুক্ত এ অভিনেত্রী। ফলে ‘বার্বি’র লভ্যাংশ থেকে ৩৭.৫ মিলিয়ন ডলার পেয়েছেন মার্গো।

করোনা মহামারির পর চমক দেখিয়েছে ‘বার্বি’। মুক্তির মাত্র ১৭ দিনের মাথায় বিলিয়ন ডলার আয়ের তালিকায় নাম লেখায় সিনেমাটি।

এর আগে ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’, ‘টপগান: ম্যাভরিক’, ‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’

ও ‘অ্যাভাটার’ সিনেমার সিকুয়েল ১০০ কোটি ডলার আয়ের তালিকায় পৌঁছেছিল।

প্রযোজনা প্রতিষ্ঠানের ধারণা, ‘বিশ্বের বেশ কিছু দেশে সিনেমাটি মুক্তিতে নিষেধাজ্ঞা না থাকলে আরও কম সময়ে বিলিয়ন ডলার আয়ের মুখ দেখত ‘বার্বি’।’

আরও পড়ুন:

এনএএন টিভি