খাগড়াছড়ির বোয়ালখালী বাজারে আগুনে ১২ দোকান পুড়ে ছাই

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে তিন মাসের ব্যবধানে আগুনে আবারও পুড়ে ছাই হয়ে গেছে ১২টি দোকান।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ৭টায় বাস স্টেশনে এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,

‘সকাল ৭টার দিকে বাস স্টেশন এলাকার দরবার হোটেল নামে একটি খাবারের দোকানে আগুন লাগে।’

‘মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।’

‘তবে কীভাবে আগুনে সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।’

এর আগে, চলতি বছরের মে মাসে দীঘিনালা বাস স্টেশনে অন্য একটি অগ্নিকাণ্ডে ৬০টি দোকান পুড়ে যায়।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card