ইউটিউবার থেকে তারকা হয়ে ওঠা সালমান মুক্তাদিরকে দিয়ে রেস্টুরেন্টে প্লেট ধোয়ানো হয়েছে। হাফপ্যান্ট পড়ে যাওয়ায় তার সঙ্গে এ ব্যবহার করা হয়েছে বলে একটি ভিডিওতে জানান সালমান।
প্রসঙ্গত, সালমান পিৎজা বানানোর একটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীতে ওই প্রতিষ্ঠানের একটি শাখা খোলা হয়েছে।
সেখানেই তিনি হাফপ্যান্ট পরে গিয়েছিলেন। এ কারণে তাকে দিয়ে জোর করে এমন কাজ করানো হয়েছে বলে জানান সালমান।
সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিওতে সালমান বলেন,
‘বনশ্রীতে কাস্টমাররা এসে আমাকে খুঁজছিলেন। কিন্তু আমাদের মার্কেটিং হেড বলছিলেন, আমি নাকি যাইনি, আর আমি নাকি ফোনও বন্ধ রেখেছি। কিন্তু সেটা মিথ্যা।’
‘কাস্টমারের চাপ ছিল, আর আমি হাফপ্যান্ট পরে যাওয়ায় আমাকে প্লেট ধোয়ার কাজে লাগানো হয়।’
তবে সালমানের এ বক্তব্য শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কেননা তার ওই ভিডিও দেখে বোঝা যায় এটি প্রতিষ্ঠানটিকে আলোচনায় আনার একটি মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল তার।
চলতি বছরের ৩০ এপ্রিল বিয়ে করেছেন সালমান। সামাজিক মাধ্যমে নিজেই তথ্যটি জানিয়েছিলেন এই ইউটিউবার-অভিনেতা।
স্ত্রী দিশাকে বিয়ে করতে কতটা সংগ্রাম করতে হয়েছে সেই গল্পও করেছিলেন।
আরও পড়ুন:
- নরসিংদীতে দুর্ঘটনায় প্রাণ গেল অটোরিকশাচালকসহ ৩ জনের
- বাবার পথেই হাঁটলেন জাস্টিন ট্রুডো
- মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত, শিশুসহ আহত ৩
- ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের প্রাণহানি
- তারেক-জোবায়দার রায়ের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে জুতা মিছিল
- বস্তায় আদা চাষে ঝুঁকছেন কৃষকরা
- বাংলাদেশ এখন অনেক উন্নত দেশ থেকেও এগিয়ে : প্রধানমন্ত্রী

Comments are closed.