৫ বছরে চাকরি হারাবেন ৮ কোটি ৩০ লাখ ব্যক্তি!

আগামী ৫ বছরে বিশ্বের ৮ কোটি ৩০ লাখ লোক তাদের চাকরি হারাবেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সাম্প্রতিক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে।

ডব্লিউইএফ-এর এক  প্রতিবেদনে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে,

অতিমারির সময় থেকেই শুরু হয়েছে চাকরির বাজারে অনিশ্চয়তা। আগামী অন্তত পাঁচ বছর ভারতসহ বিশ্বের সকল দেশের কর্মক্ষেত্রে টালমাটাল পরিস্থিতি বিরাজ করবে।

ফিউচার অব জবস’ শীর্ষক ওই রিপোর্ট বলছে,

‘আগামী ২০২৭ সাল পর্যন্ত বিশ্বে চাকরি হারাতে পারেন প্রায় আট কোটি ৩০ লাখ মানুষ।

অপরদিকে, ওই সময়সীমার মধ্যে ছয় কোটি ৯০ লাখ নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে।

মোট ৮০৩টি কর্পোরেট সংস্থার হিসেব-নিকাশ মূল্যায়ন করে এই রিপোর্ট প্রকাশ করেছে ডব্লিউইএফ।

বিশ্বজুড়ে চাকরির বাজারে আগামী পাঁচ বছরের অনিশ্চয়তার পূর্বাভাস দিয়ে বলা হয়েছে,

চাকরি হারানো এবং নতুন চাকরি পাওয়াদের সংখ্যা সামগ্রিকভাবে পৌঁছাতে পারে চাকরির বাজারের ২৩ শতাংশে।

ওই সময়সীমার মধ্যে বিশ্বে ১০.২ শতাংশ নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে।

অপরদিকে, ছাঁটাই হবে প্রায় ১২.৩ শতাংশ পদ। এছাড়া আগামী পাঁচ বছরে ভারতে ছাঁটাই হওয়া এবং চাকরি পাওয়া ব্যক্তিদের মোট সংখ্যা হবে চাকরির বাজারের প্রায় ২২ শতাংশ।

আরও পড়ুন:

এন এ এন টিভি