চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মঙ্গলবার পর্যন্ত ১১৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
এদের মধ্যে পুরুষ ৮৯ জন এবং নারী ২৫ জন।
মক্কায় মারা গেছেন ৯৪ জন, মদিনায় সাতজন, জেদ্দায় একজন, মিনায় ৯ জন, আরাফায় দুইজন ও মুজদালিফায় একজন।
রবিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।
সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়।
মৃতদেহ তার নিজ দেশে নিতে দেওয়া হয় না।
এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।
মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়।
আর মদিনায় মারা গেলে মসজিদে নববীতে জানাজা হয়।
জেদ্দায় মারা গেলে জেদ্দায় জানাজা হয়।
জানাজা শেষে মক্কার শারায়া কবরস্থানে দাফন করা হয়।
মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে অথবা জেদ্দায় কবরস্থানে দাফন করা হয়।
গত ২১ মে থেকে হজযাত্রীদের ফ্লাইট শুরু হয়।
সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ছিল ২২ জুন।
হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ২ জুলাই এবং শেষ হবে ২ আগস্ট।
আরও পড়ুন :
- ইত্যাদিতে এবারের পর্বে অন্যমাত্রা যোগ করলেন তাহসান
- যমুনা নদীর চরাঞ্চলে তিল চাষ
- কালীগঞ্জে চা দোকানদারের মরদেহ উদ্ধার
- জোড়খালীতে দুর্বৃত্তদের হামলায় সাবেক ইউপি সদস্যের প্রাণনাশ
- আগামী তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা
- সুদানে সংঘর্ষ; ১৬ জন বেসামরিক নাগরিকের প্রাণহানি
- বায়ুদূষণে ঢাকার অবস্থান ৩৪তম
- যুক্তরাষ্ট্রের গর্ভপাতের দায়ে তরুণীকে ৯০ দিনের কারাদণ্ড
- দেশের সাত অঞ্চলে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া
- নিলামে উঠেছে আইনস্টাইনের চিঠি
- হাতিরঝিল ব্রিজ থেকে লাফিয়ে কিশোরীর আত্মহত্যা
- গুলবাগে যুবলীগ নেতার হত্যাকাণ্ডে আট আসামি গ্রেফতার
- হাসপাতালে ইসরায়েলের প্রধানমন্ত্রী
- বড়াইগ্রামে গ্যাসের সিলিন্ডারবাহী ট্রাক-বাসের সংঘর্ষ; নিহত ২
- গ্রিসের দাবানলের ভয়াবহ রূপ
- ‘তারুণ্যের জয়যাত্রা’ ব্যানারে ঢাকায় সমাবেশ করবে যুবলীগ

Comments are closed.