ইতালিতে বৃদ্ধাশ্রমে আগুন; শ্বাসকষ্টে ৬ জনের মৃত্যু

ইতালির মিলানে এক বৃদ্ধাশ্রমে আগুন লেগে ছয় জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ৮০ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (০৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃদ্ধাশ্রমে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

তবে এ অগ্নিকান্ড প্রসঙ্গে অপর একটি সূত্র বলছে, এদিন গভীর রাতে তিন তলা ভবনটির প্রথম তলার একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়, যা খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। ফলে ভবনটির বাকি অংশে আগুন ছড়াতে পারেনি।

এদিকে, রাতভর আগুনে তৈরি হয় প্রচুর পরিমাণ বিষাক্ত ধোঁয়া। এর ফলে শ্বাসকষ্টের সমস্যায় হাসপাতালে অনেক লোক।

অগ্নিনির্বাপক কর্মীরা ভবন থেকে কয়েক ডজন লোককে দ্রুত সরিয়ে এনেছে।

বার্তা সংস্থা এএফপির এক আলোকচিত্রী নিহতদের মধ্যে দুজনের মরদেহ ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে দেখেছেন।

উল্লেখ্য, ইতালির দক্ষিণাঞ্চলীয় নগরীর ওই তিন তলা বৃদ্ধাশ্রমটিতে ১৬৭ জন লোক বাস করত।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান নিকোলা মিসেলি বলেছেন, তারা প্রায় ৮০ জনকে সরিয়ে নিয়েছেন।

তাদের মধ্যে অনেকে হুইলচেয়ারে ছিলেন। এছাড়া আরও ৮০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card