যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি ডাবল-ডেকার বাসের সাথে অন্য আরেকটি বাসের সংঘর্ষে আহত ২৭ যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ম্যানহাটনের গ্রামারসি পার্ক এলাকার কাছে ফার্স্ট এভিনিউতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থলের ছবিতে একটি ডাবল-ডেকার ট্যুর বাসকে নিউইয়র্ক সিটি পরিচালিত একটি বাসের পেছনে ধাক্কা খেতে দেখা যায়।
নিউইয়র্ক ফায়ার সার্ভিসের উপ-প্রধান কেভিন মারফি বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,
‘দুর্ঘটনার কবলে পড়া দুটি বাসের সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে। ৬৩ জন যাত্রীকে চিকিৎসকের মূল্যায়নের আওতায় রাখা হয়।’
‘এ দুর্ঘটনায় অনেকের শরীর কেটে যায়। আবার অনেকে ঘাড়ে ও মাথায় আঘাত পান। কয়েকজনের হাড়ে সন্দেহজনক ফাটল দেখা যায়।’
‘আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে তদন্তকারীরা বলছেন, দুর্ঘটনার জন্য দায়ী ছিল ট্যুর বাসটি।’
সূত্র: সিবিএস নিউইয়র্ক
আরও পড়ুন:
- ৫ দেশে বাংলাদেশের নতুন দূত
- রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের গোলাগুলিতে নিহত ৫
- পরকীয়ার জেরে খুনি ভাড়া করে স্বামীকে হত্যা
- পায়রা নদীতে নিখোঁজের দুই ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার
- তামিমকে প্রায় একদিন পর প্রিয় বন্ধু সাকিবের স্মরণ!
- পরিচ্ছন্নতা কর্মীর মেয়েকে ধর্ষণ; ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
- ক্রিকেট জগতে তামিম ইকবাল অনন্য: সিয়াম
- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- ভিয়েতনামে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে লুৎফর রহমানকে নিযুক্ত
- আগারগাঁও-মতিঝিলে পরীক্ষামূলক মেট্রোরেল চলবে আজ
- বন্দরে বিচার সালিশি বৈঠকে ছুরিকাঘাতে যুবক খুন!
- ক্রিকেটার তামিম ইকবালের হঠাৎ বিদায়ে হতবাক পূজা চেরি

Comments are closed.