ইউক্রেনকে প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে সহায়তার জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর সিএনএনের।
জেলেনস্কি জানান, জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্স (জেইএফ) ঘোষণা করেছে, ১০ কোটি ডলার সমমূল্যের একটি শক্তিশালী প্যাকেজ সরবরাহ করা হবে কিয়েভের সহায়তায়।
টুইট বার্তায় জেলেনস্কি লেখেন- যেহেতু রুশ বাহিনী দিন দিন ইউক্রেনের ওপর হামলা জোরদার করছে। সুতরাং ইউক্রেনের জন্য আরও বেশি প্রতিরক্ষা দরকার।
ব্রিটিশ সরকারের বরাতে জানা গেছে, এ সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে রাডার, বন্দুক, গোলাবারুদসহ অন্যান্য সামরিক সরঞ্জাম।
প্রসঙ্গত, জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্স বা জেইএফ ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুনিয়া, নেদারল্যান্ডস, সুইডেন ও যুক্তরাজ্যের একটি জোট।
জেইএফের পক্ষ থেকে যুক্তরাজ্য মঙ্গলবার ইউক্রেনের জন্য এ সহায়তা প্যাকেজ ঘোষণা দিয়েছে। এ ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগেই কিয়েভে হামলা করেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। এতে শিশুসহ ১১ জনের প্রাণ গেছে।
আরও পড়ুন :
- কোরবানি আগে নাকি ঋণ পরিশোধ আগে?
- ৩০টি ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রী-সন্তানকে হত্যা
- দেশের ভোজ্যতেলের বাজার কারসাজিতে নিয়ন্ত্রণহীন
- এমএমবিটিইউ এলএনজির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি
- খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ‘বিদেশি চাপ’ নিয়ে যা বললেন কাদের
- লক্ষ্মীপুরে মালিককে কুপিয়ে স্বর্ণের দোকান লুট
- জাপানে আত্মরক্ষা বাহিনীর সদস্যের গুলিতে নিহত ২
- ৫৫ মণ ওজনের টাইগারকে কিনলেই পালসার মোটরসাইকেল ফ্রি!
- অভিনেত্রী সুজাতাকে আবাসনের জন্য বাড়ি উপহার!
- দেশে বর্তমানে তালাকের হার বেড়ে দাঁড়িয়েছে ১.৪ শতাংশ
- চরমধুয়া গ্রীণ এগ্রো ফার্মে স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত করা হচ্ছে কোরবানির ৫০টি গরু
