মধ্য রাশিয়ায় কারখানায় বিস্ফোরণে নিহত ৬

মধ্য রাশিয়ায় বিস্ফোরক প্রস্তুতকারী একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত এবং আরও দুইজন আহত হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) জরুরি পরিসেবা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস ও রিয়া সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে,

‘সামারা অঞ্চলের ক্যাপায়েভস্ক শহরের প্রমসিন্টেজ কারখানায় এ বস্ফোরণের ঘটনা ঘটে।’

একটি উদ্ধারকারী দলের পক্ষ থেকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন,

‘কারখানাটিতে স্থানীয় কর্মীরা যখন একটি পাইপলাইন ভাঙতে যায়, তখনই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তবে এ সময় আগুন লাগেনি। বিস্ফোরণে ছয়জন নিহত ও দুই জন আহত হয়।’

এ দুর্ঘটনার খবর প্রথম টেলিগ্রামে জানান স্থানীয় এমপি আলেকজান্ডার খিনস্টেইন।

প্রমসিন্টেজ রাশিয়ায় এবং স্বাধীন কমনওয়েলথভুক্ত দেশগুলোর কাছে রাসায়নিক ও বিস্ফোরক পণ্য প্রস্তুতকারক কারখানা হিসেবে পরিচিত।

আরও পড়ুন:

এনএএন টিভি