ঈদ উপলক্ষ্যে মাছ-মাংসের বাহারি সব পদ রান্না করলেও যদি বাড়ি গন্ধে ভরে না থাকে তাহলে কী হয় নাকি! তবে এই গন্ধই যদি পরের দিনও থেকে যায়, তাহলেই বিপত্তি!
বিশেষ করে এই বর্ষায় স্যাঁতসেঁতে আবহাওয়ায় মাছ-মাংস সহ বিভিন্ন জিনিসের আঁশটে গন্ধ অস্বস্তির জন্ম দেয়। রান্না করার পর অনেকেই রান্নাঘর পরিষ্কার করেন ভালো করে। তবু কিছুতেই গন্ধ কাটতে চায় না।
যে টোটকা মেনে রান্নাঘরের আঁশটে গন্ধ দূর করা সম্ভব-
কফি
ক্লান্তি দূর করতে না পারলেও কফি কিন্তু রান্নাঘরের গন্ধ তাড়াতে পারে। কফিতে রয়েছে নাইট্রোজেন, যা দুর্গন্ধ শোষণ করে।
রান্নাঘরের বিভিন্ন অংশে কফির গুঁড়ো ছড়িয়ে রাখুন। কিছুক্ষণ পর গন্ধ কেটে যাবে ধীরে ধীরে।
সেদ্ধ লেবুর খোসা
ঘরোয়া অনেক কাজেই লেবু ব্যবহার করা হয়। সুফলও পাওয়া যায়। রান্নাঘরের আঁশটে গন্ধ তাড়াতে লেবুর খোসা কাজে আসতে পারে।
লবঙ্গ, দারচিনি, লেবুর খোসা—এ তিনটি উপকরণ পানিতে ফোটান। যে ধোঁয়া উঠবে, তাতেই রান্নাঘরের গন্ধ চলে যাবে।
বেকিং সোডা
খাবার মুচমুচে করতে বেকিং সোডা উপকারী। রান্নাঘরের দুর্গন্ধ তাড়াতেও কিন্তু ব্যবহার করতে পারেন বেকিং সোডা।
এক গ্লাস পানিতে বেকিং সোডা গুলিয়ে সারারাত রান্নাঘরে রেখে দিন। পরের দিন সকালে উঠে দেখবেন—গন্ধ চলে গেছে।
আরও পড়ুন:
- রবিবার খুলছে অফিস-আদালত-ব্যাংক-বীমা
- হজের আনুষ্ঠানিকতা শেষে মদিনা গেলেন রাষ্ট্রপতি
- হোলি আর্টিজানে নিহতদের স্মরণে কূটনীতিকদের শ্রদ্ধা
- অস্কারজয়ী মার্কিন অভিনেতা অ্যালান আর্কিন আর নেই
- সুগন্ধা নদীতে জাহাজে হঠাৎ বিস্ফোরণ; দগ্ধ ৫, নিখোঁজ ৪
- সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে দগ্ধ ৫, নিখোঁজ ৪
- ১৭ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি
- কোটালীপাড়া বাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী

Comments are closed.