নতুন বছরে ওজন কমাচ্ছেন কী?

নতুন বছর মানেই নতুন লক্ষ্যের দিকে এগোনো। অনেকেই ঠিক করে ফেলেছেন নতুন বছরে ওজন কমাবেন। শুরু থেকেই কড়া নিয়মে নিজেকে বাঁধবেন বলে ঠিকও করেছেন। খাদ্যরসিকদের ওজন কমানো সত্যিই বড় একটা চ্যালেঞ্জ

তা ছাড়া চিকন হওয়া মুখের কথা নয়। অনেক কাঠখড় পোড়াতে হয়। তার পরে অনেক সময় কোনও লাভ হয় না। কারণ নিয়মে কিছু ফাঁকফোঁকর থেকেই যায়। চিকন হতে চাইলে খাওয়াদা ওয়ায় নজর দিতেই হবে। ওজন ঝরাতে চাইলে কেমন হবে নতুন বছরের নতুন ডায়েট? কোন খাবারগুলি বেশি করে খাবেন?

১. লাউয়ের রস

দ্রুত ওজন কমাতে লাউয়ের রসের জুড়ি মেলা ভার। লাউ পছন্দের সবজি না হলেও চিকন হতে চাইলে ভরসা রাখতেই হবে এই সবজির উপর। লাউ, আদা একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস বানিয়ে নিন। এই পানীয়ে খানিকটা মধু আর চিয়া বীজ মিশিয়ে নিন। খালিপেটে খেলে উপকার পাবেন।

২. ওট্স স্মুদি

সকালের নাস্তায় ওটসের স্মুদি রাখতে পারেন। ওট্স ওজন কমাতে পারদর্শী। পাকা কলা, স্ট্রবেরি, বাদাম, তিসির বীজ, চিয়া বীজ— একসঙ্গে মিশিয়ে একটা জুস বানিয়েন নিন। রোজ এটা খেলে ওজন কমতে বাধ্য।

৩. আদার শরবত

গলা খুসখুস, কাশি-সর্দিতে আদা সত্যিই অত্যন্ত উপকারী। ঠান্ডা লাগা কমানোর মতো ওজন নিয়ন্ত্রণে রাখতেও আদা দারুণ উপকারী। গরম পানিতে আদা ফুটিয়ে তাতে মধু এবং পাতিলেবুর রস মিশিয়ে খেতে পারেন। ওজন কমাতে সত্যিই কাজে আসবে এই পানীয়।

৪. পুদিনা

এক কাপ পরিমাণ পানিতে মিশিয়ে নিন পুদিনা পাতা। তার পরে ভাল করে ফুটিয়ে নিন। তাতে গ্রিন টি মিশিয়ে তিন মিনিট রেখে দিন। এই পানীয় শরীরের বাড়তি মেদ ঝরিয়ে দিতে পারে।

এনএএন টিভি