ফ্রুট সালাদ কে না পছন্দ করে? পাশাপাশি তা যদি হয় কম ক্যালোরির এবং প্রচুর ফাইবার যুক্ত তবে তো কথাই নেই।
উপকরণ
আপেল ২টি
তরমুজ ৩০ গ্রাম
আঙ্গুর ৩০ গ্রাম
আনারস ৩০ গ্রাম
পুদিনা পাতা ৫-৬টি
কনডেন্সড মিল্ক ২ চা চামচ
চাট মসলা ৩ আঙুলের ১ চিমটি
বিট লবণ ৩ আঙুলের ১ চিমটি
লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালী
আপেল, তরমুজ, আনারস সমান কিউব করে কেটে নিতে হবে। তারপর সাথে দিতে হবে আংগুর। তারপর একে একে কনডেন্সড মিল্ক, চাট মসলা, বিট লবণ, লবণ দিয়ে মিশিয়ে সবশেষে পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।
