বাঙালির ফলের রাজা আম হলেও স্বাদমাত্রার কোনো অংশে আঙুর ফলও কিন্তু কম মূল্য পায় না।
তবে এই রসালো ফলটি দেশে খুব একটা চাষ হয় না, বেশিরভাগই আমদানি করা হয়।
আর এই সুযোগকেই কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী আঙুরের মতেই দেখতে আরও একটি ফল মনাক্কা আমদানি করছেন।
এমনকি আমদানি করার সেই ফলগুলোও ক্রেতাদের কাছে আঙুর নামেই বিক্রি করছেন।
আঙুরের মতো মনাক্কাও টক-মিষ্টি স্বাদের। তাই আগে থেকে পার্থক্য না জানলে এই ফল চেনা কঠিন। এই ফল ক্ষতিকর নয়।
তবে মনাক্কা খেয়ে অনেক ভোক্তা অভিযোগ করেছেন এটা খেলে গলা চুলকায়। অথচ আঙুরের দামেই কিনতে হচ্ছে। ফলে ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
মনাক্কা চেনার উপায়
মনাক্কা দেখতে গোলাকার। ভেতরে একাধিক বিচি রয়েছে। এর দামও কম।

কোথা থেকে আসে মনাক্কা?
আঙুর সদৃশ মনাক্কা ফল বেশিরভাগই আসে ভারত থেকে। যার দাম আঙুরের অর্ধেক। কিন্তু বিক্রি হয় আঙুরের দামেই। মনাক্কা আঙুরগোত্রীয় ফল।

আঙুর এক ধরনের লতা জাতীয় গাছের ফল। যা Vitaceae পরিবারের অন্তর্গত। বৈজ্ঞানিক নাম Vitis vinifera.
আঙুরের সঙ্গে মনাক্কার পার্থক্য
১. আঙুলের সঙ্গে মনাক্কার প্রধান পার্থক্য এর বীজে। বেশিরভাগ আঙুরের জাতে বীজ থাকে না। থাকলেও খুবই ছোট। কিন্তু মনাক্কায় এক বা একাধিক বীজ থাকে।
২. আঙুর সাধারণত লম্বাটে। লাল ও কালো রঙের কিছু জাতের আঙুর গোলাকারও হয়। কিন্তু মনাক্কার আকার গোল।

৩. আঙুর টক মিষ্টি স্বাদের হয়। অন্যদিকে বেশিরভাগ মনাক্কাই মিষ্টি। জাতভেদে টকও হতে পারে। বাংলাদেশে যেগুলো বিক্রি হয় তার বেশিরভাগই টক স্বাদের।

৪. মনাক্কার দাম আঙুরের চেয়ে কম; যদিও অসাধু ব্যবসায়ীরা আঙুরের দামেই মনাক্কা বিক্রি করেন।
আরও পড়ুন:
- ফের বাড়ছে তাপদাহ, সিলেটে বৃষ্টির আভাস!
- মায়ের লাশ ঝুলছিল, দুই ছেলের লাশ ছিল বিছানায়!
- তালাবদ্ধ ঘর থেকে যুবকের লাশ উদ্ধার; মা-বাবা পলাতক
- চ্যাম্পিয়ন্স লিগে আশাহত হলেন লিভারপুলের ক্লপ
- সাতক্ষীরা সুন্দরবনে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা
- শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- বাণিজ্যমন্ত্রী জানান বিনিয়োগ এ সম্প্রসারণে সম্মত হাঙ্গেরি
- মুক্তির আগেই ‘পুষ্পা ২’র ৮৪ কোটি আয়
- স্কুলের কর্তৃপক্ষের অবহেলায় মারা গেল শিশুটি
- মোংলায় বিদেশি জাহাজ রূপপুর এর মালামাল নিয়ে

Comments are closed.