সারা দিন রোজা রাখার পর মুখে রুচি বাড়াতে ইফতারে খেতে পারেন মুখরোচক হালিম।
বিভিন্নরকম ডাল ও মাংস দিয়ে রান্না করা হয় বলে হালিম আপনার প্রতিদিনের পুষ্টি চাহিদার অনেকটাই পূরণ করে।
তবে বাইরের হালিম না খাওয়াই ভালো। তাই ঘরেই তৈরি করুন সুস্বাদু ও স্বাস্থ্যকর হালিম।
মাংস রান্নার জন্য যা লাগবে
মাংস ২ কেজি, পেঁয়াজ ৩০০ গ্রাম, আদা ২০ গ্রাম, রসুন ৩০ গ্রাম, ধনে গুঁড়া ২০ গ্রাম, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ,
মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, এলাচ গুঁড়া ১ টেবিল চামচ, দারুচিনি গুঁড়া ১ টেবিল চামচ, জিরা ভাজা গুঁড়া ২০ গ্রাম, তেল ১০০ গ্রাম।
যা যা লাগবে:
মসুরের ডাল ৫০ গ্রাম, মটর ডাল ৫০ গ্রাম, মুগ ডাল ৫০ গ্রাম, মাষকলাইয়ের ডাল ১০০ গ্রাম, চাল ৫০ গ্রাম, গম ৫০ গ্রাম,
ধনে গুঁড়া ১ চা-চামচ, আদা বাটা ২ চা-চামচ, রসুন বাটা ২ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, হলুদ আধা চা-চামচ, লবণ স্বাদমতো।
প্রণালী:
একটি পাত্রে তেল গরম করুন। গরম তেলে পেঁয়াজ ভাজুন যতক্ষণ পর্যন্ত না হালকা খয়েরি রঙ ধারণ করে।
সব মসলা একে একে পাত্রে ঢালুন। মাংস ঢালুন এবং রান্না করুন। আরেকটি পাত্র চুলায় দিন এবং তাতে ডাল,
চাল এবং সব উপকরণ ঢেলে রান্না করুন। রান্না হয়ে এলে মাংসটি ডালের পাত্রে ঢেলে দিন।
পেঁয়াজ ভাজা, কাঁচা আদা, সবুজ মরিচ, পুদিনা পাতা, ধনেপাতা কুচি,
জিরার গুঁড়া ভাজা, লাল মরিচ ভাজা গুঁড়া ও লেবু দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ইফতারে ।
আরও পড়ুন:
- শিক্ষার্থীদের দৃষ্টি হারাতে বসছেন রাবির তিন শিক্ষার্থী
- নারায়ণগঞ্জে চলছে ইফতারের প্রতিযোগীতা মূলক আয়োজন
- অভিনেত্রী শ্রাবন্তী অবশেষে নায়িকার মুখোশ ছাড়লো
- ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ঘুমের মধ্যে পরপারে দক্ষিণী অভিনেতা অজিত কুমারের বাবা
- সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে গ্রেফতার, পুতিন জেলে!
- বেরোবি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নিন্দা
- সিনেমার মতো বাস্তবেও দেখালাম: শাকিব খান

Comments are closed.