ঈদ মানেই উৎসব। উৎসবের এ দিনটিতে বাড়িতে বাড়িতে থাকে সুস্বাদু সব খাবারের আয়োজন।
সুস্বাদু খাবারের পছন্দের তালিকায় সেমাই সবসময় একটু উপরেই থাকে। সেমাই ছাড়া ঈদের আনন্দই যেন অপূর্ণ থেকে যায়।
উপকরণ
এক প্যাকেট সেমাই
আধ কাপ তেল
এক কাপ দুধ
দেড় কাপ চিনি
চারটি ডিম
পরিমাণমতো কাজুবাদাম
কিশমিশ
১০০ গ্রাম বাটার
২ টেবিল চামচ বেকিং পাউডার
সাজানোর জন্য চেরি
তৈরির পদ্ধতি
প্রথমে সেমাইগুলি তেলে বাদামি করে ভেজে রাখুন।
এরপর ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিন, এরসঙ্গে বাটার, চিনি ও দুধ মিশিয়ে আবার ফেটাতে থাকুন।
এরপর এই মিশ্রণের সঙ্গে সেমাই, বেকিং পাউডার ও কাজু-কিশমিশ মিশিয়ে নিন।
কেকের পাত্রে হালকা তেল মাখিয়ে পুরো মিশ্রণটি ঢেলে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৪৫ মিনিট বেক করুন।
ওভেন না থাকলে চুলায় তাওয়ার ওপরে পাত্রটি রেখে হালকা আঁচে ঢেকে ১ ঘণ্টা রেখে দিন।
তৈরি হয়ে গেলে একটি ভালো পাত্রে নিয়ে উপরে চেরি সাজিয়ে পরিবেশন করুন সেমাই কেক।
আরও পড়ুন:
- নানা স্বাদের সুস্বাদু সেমাই শনপাপড়ি
- ঈদের ইস্পেসাল রেসিপি: লাচ্ছা সেমাই এর খিরসা
- পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচললের অনুমতি ঈদ উপহার
- কুষ্টিয়ায় আগুনে পুড়ে সহোদর দুই শিশুর মৃত্যু
- ঈদের আগেই ত্বকের উজ্জ্বলতা ফেরান
- ঈদে ব্যাংক বন্ধ থাকবে ৬ দিন
- রংপুরে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- আজ সকাল ৭টার দিকে দেখা গেলো ‘হাইব্রিড সূর্যগ্রহণ’
- ঈদের আগে চড়া দামে বিক্রি হচ্ছে সেমাই- গুঁড়ো দুধ-মসলা

Comments are closed.