ঈদ মানেই উৎসব। উৎসবের এ দিনটিতে বাড়িতে বাড়িতে থাকে সুস্বাদু সব খাবারের আয়োজন।
সুস্বাদু খাবারের পছন্দের তালিকায় সেমাই সবসময় একটু উপরেই থাকে। সেমাই ছাড়া ঈদের আনন্দই যেন অপূর্ণ থেকে যায়।
উপকরণ
এক প্যাকেট সেমাই
আধ কাপ চিনি
বাদাম-কিশমিশ পরিমাণমতো
আধ কাপ ঘি
২ টেবিল চামচ গুঁড়া দুধ
কনডেন্সড মিল্ক ১ কাপ
তৈরির পদ্ধতি
একটি পাত্রে ঘি গরম করে তাতে সেমাইগুলি ছোট ছোট করে ভেঙে দিয়ে হালকা আঁচে ঘন ঘন নাড়তে থাকুন।
সেমাই লালচে হয়ে এলে তাতে চিনি, কনডেন্সড মিল্ক ও বাদাম-কিশমিশ মিশিয়ে আঠালো হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
এবার আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন। তারপর একটি সমান ট্রেতে সামান্য ঘি মাখিয়ে সেমাইগুলো তাতে ঢেলে চেপে চেপে সমান করে নিন।
ফ্রিজে ১ ঘণ্টা রেখে দিন। এরপর ছোট ছোট টুকরো করে কেটে ওপরে দুধের গুঁড়ো ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন সেমাই শনপাপড়ি।
আরও পড়ুন:
- ঈদের ইস্পেসাল রেসিপি: লাচ্ছা সেমাই এর খিরসা
- পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচললের অনুমতি ঈদ উপহার
- কুষ্টিয়ায় আগুনে পুড়ে সহোদর দুই শিশুর মৃত্যু
- ঈদের আগেই ত্বকের উজ্জ্বলতা ফেরান
- ঈদে ব্যাংক বন্ধ থাকবে ৬ দিন
- রংপুরে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- আজ সকাল ৭টার দিকে দেখা গেলো ‘হাইব্রিড সূর্যগ্রহণ’
- ঈদের আগে চড়া দামে বিক্রি হচ্ছে সেমাই- গুঁড়ো দুধ-মসলা
- অতুলনীয় দারিদ্র্য বিমোচনে জাকাত
- পঞ্চগড়ে ভুট্টাখেত থেকে শিশুর লাশ উদ্ধার; আটক কিশোর
- ফতুল্লায় স্বামীর সাথে অভিমান করে তরুণীর আত্মহত্যা

Comments are closed.