আওয়ামীলীগ জনগণের কল্যাণে কাজ করে আর বিএনপি ধ্বংস করে : প্রধানমন্ত্রী

বিএনপি যুগ যুগ ধরে সন্ত্রাস করে আসছে। বিএনপি একটা সন্ত্রাসী দল আর জামায়াত হলো যুদ্ধাপরাধী দল। তাদের কথা কেউ শুনেনা। যারা বাসে আগুন দেয়, তাদের ধরে সেই আগুনেই ফেলে দিন।

গতকাল রোববার (১২নভেম্বর) বিকেলে নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, 

দেশের মানুষের কল্যাণ করার প্রত্যয় নিয়েই এদেশে ফিরে এসেছি। আওয়ামীলীগ জনগণের কল্যাণে কাজ করে আর বিএনপি ধ্বংস করে।

 বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না। দেশের জনগণের জন্য আমরা সব ধরনের উন্নয়ন কাজ করে যাচ্ছি।

 অপরদিকে, বিএনপি-জামায়াত করে যাচ্ছে আগুন সন্ত্রাস ও ধ্বংসের কাজ।

 তাদের কাজই হচ্ছে ধ্বংস করা, দেশকে পিছিয়ে নেওয়া।ইসরাইলিরা ফিলিস্তিনের ওপর যে নির্মম হত্যাকান্ড চালাচ্ছে সেব্যাপারে বিএনপিরা কিছু বলে না। 

কারণ, ইসরাইলিরা যেভাবে ফিলিস্তিনিদের বাড়ি-ঘর-হাসপাতালে বোমা নিক্ষেপ করে তাদের নিধন করছে, বিএনপির সন্ত্রাসীরা ঠিক সেভাবে এদেশের সাধারণ মানুষের উপর হামলা করছে। এখন বলতে হয় তারা ইসরাইলীদের জারজ সন্তান কি না? 

প্রধানমন্ত্রী তাঁর পরিবার,স্বজনদের নির্মম হত্যকান্ডের স্মৃতি বিজড়িত কথা স্মরণ করে বলেন, প্রিয় নরসিংদীর ভাই ও বোনেরা আমার, ‘আমি আমার পিতা,মাতা,ভাই,প্রঙ্গগু মুক্তিযোদ্ধা চাচা হারিয়েছি। আমরা দুই বোন ছাড়া পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার কাছে আপনারা ছাড়া আর কেউ নেই। 

আমি যা করছি, আপনাদের জন্য, দেশের জনগণের জন্য করছি । তিনি বলেন, 

আমরা সকল শ্রেণি পেশার মানুষের জন্য সুবিধার ব্যবস্থা করে দিয়েছি। গ্রামীণ রাস্তা-ঘাট থেকে শুরু করে দেশের সার্বিক উন্নয়নে আমরা এগিয়ে যাচ্ছি। কথা দিয়েছিলাম ঘরে ঘরে আলো জ্বলবে, আমরা সেই কথা রেখেছি। 

এখন দেশে শতভাগ বিদ্যুৎ সুবিধা গ্রহণ করা হচ্ছে। ভর্তুকি দিয়ে দেশের মানুষের জন্য খাদ্য পণ্য স্বল্প মূল্যে সরবরাহ করে যাচ্ছি। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ২০০৭ সালে তারেক রহমান মুচলেখা দিয়েছিল আর কোনো দিন রাজনীতি করবেনা । 

এখন লন্ডনে পালিয়ে থেকে দেশে আগুন দিয়ে গাড়ি পোড়ার কথা বলে। তাকে আমি বলতে চাই‘আরে বেটা তোর যদি সাহস থাকে তাহলে বাংলাদেশে আয়। দেখি তোর সাহস কত। 

তিনি নরসিংদীতে উন্নয়নের ১০টি চিত্র তুলে ধরেন। নরসিংদীবাসীর প্রতি উদাত্ত্ব আহবান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন কাজ অব্যাহত রাখার লক্ষ্যে আওয়ামীলীগকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে নরসিংদীর ৫টি আসনেই বিজয়ী করবেন।

একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের হুশিয়ারি করে বলেন, আমি যাকে মনোনয়ন দি

বো তার পক্ষেই আওয়ামীলীগের প্রত্যক নেতা-কর্মীকে কাজ করতে হবে।

নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ জি এম তালেব হোসেন এর সভাপতিত্বে ও জনসভার পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী

 এবং নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু। অনুষ্ঠিত জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, 

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, নজরুল ইসলাম বাবু এমপি, মহিলা আওয়ামী লীগের সভা নেত্রী মেহের আফরোজ চুমকি, সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলি,

 নরসিংদী জেলা প্রশাসক ড. মোঃ বদিউল আলম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াছমিন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন,

 জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. ওয়াসির আকসির মজিব, স্বাধীনতা পদক প্রাপ্ত এ কে এম বজলুর রহমান ও শাহানারা বেগম ফাউন্ডেশনের পরিচালক আলহাজ¦ ফেরদৌছ কামাল জুয়েল। 

নরসিংদীর জেলা ৫টি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন নরসিংদী-সদর ১আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নরসিংদী-সদর ১আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সি: যুগ্ম সম্পাদক ও শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ কামরুজ্জামান কামরুল, 

জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ¦ আলী হোসেন শিশির(সিআইপি), নরসিংদী-২আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা: আনোয়ারু আশরাফ খান দিলীপ এমপি,

 নরসিংদী- ২আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি এলদেম কবীর। নরসিংদী-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জহিরুল হক ভুইয়া মোহন-এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহমুদুল কবির সাহিদ। 

নরসিংদী-৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন-এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন,

বিজিইএম এর সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি অহিদুল ইসলাম আসলাম সানী সিআইপি, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম ।

নরসিংদী-৫আসনের নরসিংদী-৫আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এড. এবিএম রিয়াজুল কবির কাঊছার,

 নরসিংদী-৫আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ২বারের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার, 

জেলা আওয়ামী লীগের কার্য্যকরী নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মনিপুরা উচ্চ বিদ্যালয় সভাপতি মোহাম্মদ হানিফ। জেলা যুবলীগ সভাপতি বিজয় কৃষ্ণগোস্বামী ও সেক্রেটারী মাহমুদুল হাসান শামীম নেওয়াজ,

সহসভাপতি আলহাজ¦ সামসুল ইসলাম মোল্লা, নরসিংদী শহর যুবলীগ সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার সোহেল ভুইয়া, জেলা মহিলা লীগের সভাপতি সুমি সরকার ফাতেমা ও সাধারণ সম্পাদক কাউন্সিলর ইয়াছমিন সুলতানা, যুগ্ম-সম্পাদক বিলকিছ বেগম, জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ,

 সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা কৃষক লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক লোকমান, 

জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক অ্যাডভোকেট লোভনা নাসরিন লতা, এছাড়া সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরসিংদী পৌরসভার জননন্দিত মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ আমজাদ হোসেন বাচ্চুর প্রচেষ্টায় নরসিংদী শহর জুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহন করে 

শুভেচ্ছা জানান নরসিংদী পৌর এলাকা জুড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য নতুন ভবন নির্মান সহ রাস্তাঘাট সংস্কার করে বর্ণিল সাজে আলোক সজ্জা করা হয় । বর্তমান সরকারের উন্নয়ন চিত্রের ব্যানার, ফেস্টুন, তোরণ করা হয়।

 নরসিংদী পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষনা করার দাবী করেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর আগে দুপুর ১২টা ৪৫ মিনিটে নরসিংদীর পলাশ উপজেলায় দেশের মেগা প্রকল্প এশিয়ার বৃহত্তম সার কারখানা হিসেবে খ্যাত ‘পলাশ-ঘোড়াশাল সার কারখানা’ উদ্বোধন করেছেন। 

এখন থেকে কারখানাটিতে পুরোদমে চলবে উৎপাদন। বছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায়  ১০ লাখ মেট্রিক টন এবং দৈনিক উৎপাদন ধরা হয়েছে ২ হাজার ৮০০ মেট্রিক টন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম,

উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলম উদ্বোধনের পর সেখানে পলাশ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে।

 আজকের এই প্রকল্পের পেছনে আমাদের বন্ধুপ্রতিম দেশ জাপান ও চীনের সহায়তার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। একই সংগে ধন্যবাদ জানাই শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে। প্রধানমন্ত্রীর বক্তব্যে সেখানে বলেন, 

দেশের সারের চাহিদা পূরণের জন্য ২০১৪ সালে আমরা প্রথম উদ্যোগ গ্রহণ করি। দুটি পুরাতন সার কারখানা সংস্কার করে নতুন করে কারখানা নির্মাণ করার। সেই থেকে আমরা আজ কাংক্ষিত লক্ষ্যে পৌছতে সক্ষম হয়েছি।

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপির আমলে সারের জন্য কৃষক হাহাকার করতো । 

এমনকি সারের জন্য অনেক কৃষকের প্রাণ দিতে হয়েছিল। আমরা তখনই প্রতিজ্ঞা করি যে, আওয়ামীলীগ ক্ষমতায় গেলে এদেশের কৃষকের দুঃখ দূর করবো। 

সেই লক্ষ্যে আমরা দেশের সারের চাহিদা পূরণের জন্য সব ধরণের ব্যবস্থা করে যাচ্ছি। এখন সারের জন্য কোনো কৃষককে কষ্ট করতে হয় না।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমার কাছে দেশের স্বার্থ বড়, ক্ষমতা বড় নয়। আমরা যা-ই কিছু করছি তা সবই করছি দেশের স্বার্থে, দেশের জনগনের স্বার্থে।নরসিংদীর মাটিতে ঘুরে গেলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি সকালে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশ বান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানাসহ ১১ টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করেছেন। 

বিকালে মোসলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামীলীগ আয়োজিত দলীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য : ১৯ বছর পর দলীয় সভানেত্রীর নরসিংদী আগমন উপলক্ষে বর্নাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীকে বরন করা হলেও আগমন উপলক্ষে নরসিংদীবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন একটি মেডিকেল কলেজ এবং একটি বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রধানমন্ত্রীর ঘোষনা না পাওয়ায় আশাহত নরসিংদীর মানুষ। 

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্ব মহলে আলোচনা সমালোচনার ঝড় বইছে। 

নরসিংদীবাসীর র্দীঘদিনের দাবীদাওয়ার ব্যাপারে প্রধান মন্ত্রীর বক্তব্যে উত্থাপন না করায় উপস্থিত জনতার মাঝে হতাশার জড় ওঠে।

বিগত ২০০৪ সালে নরসিংদী জেলা আওয়ামীলীগের সমাবেশে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

জেলা প্রশাসন সূত্র জানায়,ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধনের পর জনসভায় নরসিংদী জেলায় নবনির্মিত ও সমাপ্ত দশটি প্রকল্পের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। 

এ দশটি প্রকল্পের মধ্যে ৮টি শিক্ষা সংক্রান্ত এবং বাকি দুটি প্রকল্পের একটি স্থানীয় সরকার বিভাগের নির্মান কাজ উদ্বোধন করেছে।

Share this news as a Photo Card