জনগণের কাছে জবাবদিহি সরকার ব্যবস্থা তৈরি হবে ২৪ এর বিপ্লবের পূর্ণতা – রাষ্ট্র সংস্কার আন্দোলন আজ ১৫ নভেম্বর, ২০২৪ (শুক্রবার ) বিকাল ৪টায় বাসাবো বালুর মাঠে “জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নের উপায় অনুসন্ধান” শীর্ষক নাগরিক সংলাপের আয়োজন করে রাষ্ট্র সংস্কার আন্দোলন ঢাকা দক্ষিন মহানগর কমিটি।
সংলাপে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে রাষ্ট্রের কেমন সংস্কার প্রয়োজন তা নিয়ে নাগরিকদের মতামত চাওয়া হয় এবং নাগরিক সমাজের সামনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাষ্ট্র সংস্কারের ৭ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়।



নাগরিক সংলাপে রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয় কমিটির সদস্য আদিল আমজাদ হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বায়েস মৃধা।
সংলাপে প্রধান অতিথির বক্তব্যে হাবীবুর রহমান রাজা বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা সংস্কার করে মুক্তিযুদ্ধের স্বপ্নের সাম্য, মর্যাদা ও ইনসাফ এর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাষ্ট্রের সংস্কার শুরু হতে হবে সংবিধান থেকে। এবং এই অন্তবর্তী সরকারের অধীনেই রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ এবং সংবিধান পরিবর্তনের উদ্যোগ নিতে হবে। আগামী নির্বাচন হতে হবে সংবিধান পরিবর্তনের লক্ষ্যে গণপরিষদের নির্বাচন। সেজন্য সংস্কারের আগে কোনো সংসদ নির্বাচন হতে দেয়া যাবে না।
সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সভাপতি আহমেদ ইসহাক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয় কমিটির সদস্য ছামিউল আলম রাসু, শামসুদ্দিন রাকিব প্রমুখ।
সংলাপে স্থানীয় নাগরিক হিসেবে বক্তব্য রাখে উম্মে সালমা (গৃহিণী), সংগীত শিল্পী আনিশা বিনতে আব্দুল্লাহ, মফিউল ইসলাম, ফেরদাউসুর রহমান, মাজহার মুহাম্মদ, অধ্যাপক রিয়াজ মেহমুদ প্রমুখ। বক্তারা দ্রব্যমূল্য, দখলবাজি, চাঁদাবাজি, ভূমিদস্যুতা নিয়ে উষ্মা প্রকাশ করেন এবং আশু সমাধান চান।
