আজ সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গতকাল বুধবার এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা ঢাকা ইপিজেড-১ ও ঢাকা ইপিজেড-২ এর তৎসংলগ্ন এলাকা এবং নবীনগর-চন্দ্রা সড়কের পশ্চিম পাশে বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়।

এনএএন টিভি

Share this news as a Photo Card