দেশে ২৪ ঘণ্টায় ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত

দেশে ২৪ ঘণ্টায় ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৫৩২ জনে দাঁড়িয়েছে। এই সময়ে করোনায় কেউ মারা যাননি। তাই মোট মৃত্যু ২৯ হাজার ৪৪২ জন অপরিবর্তিত রয়েছে।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৩ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯২ হাজার ৪৪৭ জন। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৪৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৫৩৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪৫ শতাংশ।

Share this news as a Photo Card