বেনজীরের ৭ পাসপোর্টের সন্ধান মিলল

বেসরকারি চাকরিজীবী পরিচয়ে পাসপোর্ট তৈরির ক্ষেত্রে নজিরবিহীন জালিয়াতির অভিযোগ উঠেছে আলোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে। এ কাজে জড়িত থাকার অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের চারজন পরিচালক, একজন উপপরিচালক ও দুজন উপসহকারী পরিচালককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই সঙ্গে বেনজীর আহমেদের ৭টি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুদক।

দুদক উপ-পরিচালক হাফিজুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে পাঁচটি পাসপোর্টের নম্বর পাওয়া গেছে। পাসপোর্টের নম্বরগুলো হলো- E0017616, AA1073252, BC0111070, BM0828141 ও AND800002095।

তার পাসপোর্টগুলো যাচাই-বাছাই করতে পাসপোর্ট অধিদপ্তরের দুইজন অতিরিক্ত মহাপরিচালক ও দুইজন পরিচালকসহ ১৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করে দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম।

বেনজীরের বিরুদ্ধে অভিযোগ- বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেছেন তিনি। পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। কিন্তু নবায়নের সময় ধরা পড়লে আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। সাবেক এই আইজিপি পাসপোর্টে পুলিশ পরিচয় আড়াল করেছেন।

শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে বিশেষ পাসপোর্ট নেননি বলেও জানা গেছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card