রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার।
এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট নামাজের বিরতি থাকবে।
গত ১৩ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রথম রোজা থেকেই এ সময়সূচি চালু হওয়ার সিদ্ধান্ত হয়।
কিন্তু এবার রমজানের প্রথম ও দ্বিতীয় দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।
রোববারও ছিল মহান স্বাধীনতা দিবসের ছুটি।
ফলে রমজানের প্রথম তিন দিন নতুন সময়সূচি চালু করা যায়নি।
সোমবার থেকে নতুন সময়সূচিতে চলছে প্রথম অফিস।
এদিকে গত ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট থেকে এক সার্কুলারে জানানো হয়,
আরো পড়ুন : স্বাধীনতার লক্ষ্য অর্জনে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি
আরো পড়ুন : যে লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছিলাম, তা বাস্তবায়িত হয়নি : ফখরুল
রমজানের মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী,
রমজানের মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।
আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
তবে জোহরের নামাজের বিরতিকালীন অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়।
অন্যদিকে গত বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে,
১৫ পনের পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে।
আরো পড়ুন: ‘বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করা হবে’
এই সময়ে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ক্লাস চলবে।
অন্যান্য বছরের মতো এবারও রমজান মাসে সরকারি অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
আগে অফিস সময় ছিল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
আরো পড়ুন:
.সোমবার থেকে সরকারি অফিস ও ব্যাংক এর নতুন সময়সূচি
.নরসিংদী তে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
.‘বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করা হবে’

Comments are closed.