জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার ভাষণটি সম্প্রচার করবে। বিকালে এক ক্ষুদে বার্তায় বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এ কে এম শাখাওয়াত মুন গণমাধ্যমকে জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সার্বিক অবস্থা প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসতে পারে।
বাংলাদেশ টেলিভিশনসহ দেশের অন্যান্য সম্প্রচার মাধ্যমগুলোতে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি প্রচার করা হবে।
