সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণা

পূর্ব ঘোষণা অনুযায়ী রাত ৯টা থেকে কারফিউ শুরুর কথা ছিল। তবে অসহযোগ আন্দোলন কর্মসূচির কারণে রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী একদফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ করছেন আন্দোলনকারীরা।

পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। সংঘর্ষে পাবনায় ৩ জন, ফেনীতে ৩ জন, মুন্সিগঞ্জে ২ জন, রংপুরে ২ জন এবং বগুড়ায় ২ জন, মাগুরায় একজন, কুমিল্লায় একজন, বরিশালে একজন এবং কিশোরগঞ্জে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : ‘এখন যারা নাশকতা করছে তারা ছাত্র নয়, শক্ত হাতে দমনের আহ্বান’

কাল সমাবেশ, মঙ্গলবার ‘লং মার্চ টু ঢাকা’ ঘোষণা আন্দোলনকারীদের

মুন্সিগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২

আজ বন্ধ থাকবে সব ধরনের ট্রেন চলাচল

আজ থেকে রাজপথে আওয়ামী লীগের নেতাকর্মীরা

এনএএন টিভি