সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি আনোয়ার উল হক মারা গেছেন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি আনোয়ার উল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার (২৫ মে) দিবাগত রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাবেক এই বিচারপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এসময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, আজ রবিবার বাদ যোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে আনোয়ার উল হকের জানাজা অনুষ্ঠিত হবে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card