প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা কারো সঙ্গে যুদ্ধ করব না, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখব।
এটি কিন্তু আমরা রাখতে পেরেছি। পৃথিবীর কোনো দেশ এটি পারে কি না, আমি জানি না।
আমাদের সঙ্গে কিন্তু প্রতিটি দেশের একটি সুসম্পর্ক আছে।’
আজ রবিবার নৌপ্রধানের সচিবালয় গ্যালাক্সিতে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৩ এর সভায় তিনি এ কথা বলেন।
সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কৌশল সম্পর্কে অনেকে প্রশ্ন করেন জানিয়ে শেখ হাসিনা বলেন,
‘তারা জানতে চায়, আমরা এটি কীভাবে করি।
আমি বলি, এটি আমাদের ওপর নির্ভর করে।
আমরা যে নীতিতে বিশ্বাস করি, জাতির পিতা যে নীতি (বাংলাদেশের পররাষ্ট্রনীতি) দিয়ে গেছেন,
সে নীতি নিয়ে আমরা চলি বলে সবার সঙ্গে আমাদের সমানভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।’
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য, দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি, তাদের যেন কোনো কষ্ট না হয় সেটা দেখা, সেটা আমরা দেখি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।
বাংলাদেশ যত এগিয়ে যাবে, সেই সঙ্গে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করে এগিয়ে নিতে পারব।’
সশস্ত্র বাহিনীর প্রশংসা করে শেখ হাসিনা বলেন, ‘দুর্যোগ মোকাবিলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী মানুষের পাশে দাঁড়ায়।
মানুষের কাছে থেকে একটি আস্থা-বিশ্বাস তারা অর্জন করতে পেরেছে।’
আরও পড়ুন :
- নয়াদিল্লিতে আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- তিন দিনের মধ্যে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলকায় লঘুচাপের আভাস
- ৫ ঘণ্টা পর চালু চলো ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল
- দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের টাইগাররা
- ভৈরব নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার
- রাজধানীতে ছেলের সঙ্গে অভিমান করে মার আত্মহত্যা
- নাটোরে আওয়ামী লীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা
- ডিএমপির দুই কর্মকর্তাকে পদায়ন
- ধামরাইয়ে বাসস্ট্যান্ডে মোটরসাইকেল আরোহী নিহত
- ড. ইউনূসকে নিয়ে খোলা চিঠির প্রতিবাদে বিশিষ্টজনসহ ৫০ সম্পাদকের বিবৃতি
- ভঙ্গুর ও মলিন নখের জন্য উপকারী তেল
- ঢাকা-ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে আগামী ৭ সেপ্টেম্বর
- মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৩৪
- ঢাকার সঙ্গে সারাদেশের রেলপথ এ যোগাযোগ বন্ধ

Comments are closed.