চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবস পালন

চুয়াডাঙ্গায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

পরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন

জেলা আওয়ামী লীগের সভাপতি সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি,

জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক।

এছাড়াও দিনের কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও জীবনী নিয়ে আলোচনা সভা,

দুস্থদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ এবং বিশেষ মোনাজাত ও প্রার্থনা।

আরও পড়ুন :

 

এনএএন টিভি