লালপুরে বড়াল নদীতে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ

নাটোরের লালপুরে বড়াল নদীতে গোসল করতে নেমে উর্মি খাতুন (১৯) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার ধুপইল চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,

দুপুরে তিন নারী বড়াল নদীতে গোসল করতে নামেন। এসময় উর্মি খাতুন নামে এক নারী নদীতে ডুব দিলে সাঁতার না জানায় নদীতে ভেসে যান।

পরে স্থানীয়রা ওই নারীর সন্ধান না পেয়ে দয়রামপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে তারা উদ্ধার অভিযান শুরু করেন।

দয়রামপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মুনজুরুল আলম বলেন,

সন্ধ্যার দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দেয়।

সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ গৃহবধূকে উদ্ধার করা সম্ভব হয়নি। নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card