পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ শুরু হবে আজ শনিবার দুপুর ২টায়। খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় সমাবেশ করবে দলটি। এ উপলক্ষে সব আয়োজন ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার রাতেই সম্পন্ন হয় মঞ্চ তৈরির কাজ। আটটি পয়েন্টে বসানো হয়েছে প্রজেক্টর।সমাবেশ মঞ্চ থেকে দেড় কিলোমিটার এলাকাজুড়ে ১২০টি মাইক টানানো হয়েছে।
