কুড়িগ্রামে জাতীয় যুবসংহতির জেলা শাখার আয়োজনে আনন্দ রেলি ও সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি, রফিকুল ইসলাম : সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মুহাম্মদ এরশাদ এর জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতি । ঢাকাস্থ্য কেন্দ্রীয় কমিটির অনুমোদন ক্রমে জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি পাওয়ায় কুড়িগ্রামে জেলা জাতীয় যুব সংহতির দলীয় নেতা কর্মীরা আনন্দ রেলি ও সমাবেশ করেছে। কুড়িগ্রাম জেলা শহরের হরিকেশ সুজামের মোড়ে রেলি ও সমাবেশে উপস্থিত ছিলেন- নবগঠিত আহবায়ক কমিটির কুড়িগ্রাম জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক সফিকুল ইসলাম সফি, যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হক, আব্দুল আউয়াল ও সদস্য সচিব জামাল উদ্দিন জামাল সহ যুব সংহতির দলীয় নেতা কর্মী ও সমর্থক বৃন্দ।