প্রতিদিনই আমাকে মেরে ফেলে: ওবায়দুল কাদের

অনলাইনে প্রপাগাণ্ডা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিনি তো প্রতিদিনই মরেন, মরে যান। প্রতিদিনই অনলাইনে তাকে মেরে ফেলেন।

তিনি আরও বলেন, ‘আমরা জন্য কবর খোঁড়া হয়। আমার জানাজা হয়। প্রপাগাণ্ডা কী, এতো নোংরা রাজনীতি পৃথিবীতে আছে?’

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে সরস্বতী পূজার বাণী অর্চনার অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘রাত ২টায় সাংবাদিকরা ফোন করে জানতে চান, আমি সুস্থ আছি কিনা। আমি তখন বলি কেন? তখন সাংবাদিকরা বলেন, আমরা শুনেছি আপনি অসুস্থ।’