বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে, সংস্কৃতি বাঁচিয়ে রাখতে হবে –ওবায়দুল কাদের

বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে বাঙালি সংস্কৃতিকে বাঁচানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর বাহাদুর শাহ পার্ক এলাকায় বর্ষবরণ উপলক্ষে আওয়ামী লীগের শোভাযাত্রা ও আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাঙালির ইতিহাস ও ঐতিহ্য বাঁচিয়ে রাখতে হলে, তা ধারণ করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি সংস্কৃতি এগিয়ে নিয়ে যাবো সোনার বাংলা অভিমুখে।

এ সময় তিনি আরও বলেন, যারা শেখ হাসিনার শোভাযাত্রা পণ্ড করেছিল, সেই অপশক্তি এখনো আছে। বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। বাঙালি সংস্কৃতি তারা সহ্য করতে পারে না। তাদের চেতনা পাকিস্তান হৃদয়ে পাকিস্তান।

এ সময় ইসরাইলি হামলায় ফিলিস্তিনে শিশুদের মৃত্যুর তথ্য তুলে ধরে তিনি বাংলাদেশকে শিশুদের বাসযোগ্য করে তোলার আহ্বান জানান।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card