বাংলাদেশ এর অর্থনীতি এখন বিশ্বের বর্ধনশীল পাঁচটি অর্থনীতির একটি। জিডিপিতে আমরা বিশ্বের ৩৫তম এবং ২০৩৭ সালের মধ্যে
বাংলাদেশ ২০তম জিডিপির দেশ হিসেবে আবির্ভূত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন,
বিএনপি-জামায়াতের পাঁচ বছর এবং সামরিক সরকারের পরবর্তী বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণ মন্দার কবলে পড়েছিল।
প্রধানমন্ত্রী বলেন,
আওয়ামী লীগ ‘৯৬ সালে সরকার গঠন করে। সুচিন্তিত এবং পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে থাকি।
বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করে। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর সব উন্নয়নের কাজ থমকে যায়।
সরকারপ্রধান বলেন,
২০০৯ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর আমরা দেশকে সুপরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাই।
আমরা স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে দেশ গঠনের কাজে মনোনিবেশ করি। গণতান্ত্রিক পরিবেশ,
রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারের ধারাবাহিকতা এবং পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি দ্রুত বাংলাদেশের সামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছে।
আরও পড়ুন :
- সাংবাদিককে তুলে এনে মামলা দেওয়া সেই ওসিকে বদলি
- সাময়িক বরখাস্ত এডিসি হারুনকে রংপুর রেঞ্জে সংযুক্ত
- ছাত্রলীগের দুই নেতাকে পেটানোয় সবচেয়ে আগ্রাসী ছিলেন মোস্তফা, মিলল পরিচয়
- খালে মাছ ধরা নিয়ে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম
- ড. ইউনূস অশান্তির মহানায়ক : শ্রমিক নেতা কাউসার আহাম্মেদ পলাশ
- হংকংয়ের আবহাওয়া ব্যুরো জানিয়েছে ১৪০ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত
- এডিসি হারুনকে এক দিনে দুবার বদলি

Comments are closed.