জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের মধ্যে নিজেদের মতামত জানাবে বিএনপি।
রবিবার (১৭ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে এবং কয়েকটি বিষয় যথাযথভাবে উপস্থাপন করা হয়নি।
জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যে খসড়াটি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে। সনদে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে ।
ইতোমধ্যে জাতীয় ঐকমত্য কমিশন এই সনদের চূড়ান্ত খসড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে। এতে রাষ্ট্রের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের প্রস্তাবগুলো তুলে ধরা হয়েছে।
খসড়ায় বলা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে বেশ কিছু বিষয়ে একমত হয়েছে। তবে সব দল সব প্রস্তাবে সম্মত হয়নি, কিছু দল কিছু সুপারিশে আপত্তি জানিয়েছে।

2 Replies to “২০ আগস্টের মধ্যে জুলাই সনদ নিয়ে মত দেবে বিএনপি”
Comments are closed.