বৃহস্পতিবার (২৩ মার্চ) বিএনপি নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতারের কারণ জানতে সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
সরকারকে এসব বন্ধ করতে হবে উল্লেখ করে আমান বলেন, রমজান মাসে আওয়ামী লীগের নির্দেশে গ্রেফতার বন্ধ করতে ডিএমপি কমিশনারকে আহ্বান জানানো হয়েছে।
এরপরেও যদি গ্রেফতার অব্যাহত থাকে তাহলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।
আরও পড়ুন: দগ্ধ অবস্থায় সন্তান জন্ম দেওয়া কুলসুম মারা গেছেন
নির্বাচন প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির এ আহ্বায়ক বলেন, কোনো সরকারের অধীনে নির্বাচন করতে দেয়া হবে না।
নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন হবে না। হতে দেয়া হবে না।
তিনি বলেন, নির্বাচন ঘিরে পুলিশের ভূমিকা কী হবে, তা নিয়েও কথা হয়েছে, কমিশনার আশ্বাস দিয়েছেন বিষয়গুলো দেখবেন।
একই সময়ে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
তিনি বলেন, বিএনপির সব নেতাকর্মী জামিন থাকার পরও ‘অসত্য’ ওয়ারেন্ট দিয়ে পুরনো মামলায় গ্রেফতার করা হচ্ছে।
এভাবে যেন গ্রেফতার না করা হয়, সে জন্য ডিএমপি কমিশনারকে আহ্বান জানানো হয়েছে।
আবদুস সালাম বলেন, যদি বিএনপি অনুষ্ঠান করলেই গ্রেফতারা করা হয়, তবে একটা তারিখ দিন তাহলে বিএনপির সবাই ওইদিন এক হবে, পুলিশ গ্রেফতার করবে বিএনপি নেতাকর্মীদের।
রমজানে বিএনপি নেতাদের গ্রেফতার না করার বিষয়ে তিনি বলেন, বিএনপি ইফতার কর্মসূচি হাতে নিয়েছে।
সেখানে যেন হামলা, মামলা বা গ্রেফতার না হয় সে বিষয়েও অবগত করা হয়েছে। নির্বিঘ্নে ইফতার মাহফিলের কর্মসূচি করবে বিএনপি।
শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রমজান উপলক্ষে হয়রানি বন্ধেরও আহ্বান জানানো হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতাদের যেন হয়রানি না করা হয়, সে বিষয়টি বিবেচনায় আনতে বলা হয়েছে কমিশনারকে।
আরও পড়ুন: শাকিব খান এবার আদালতে
এর আগে বেলা ১১টার দিকে চার সদস্যের প্রতিনিধি দলটি ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান।
আবদুস সালাম, আমান উল্লাহ আমান ছাড়াও সদস্যসচিব আমিনুল হক এবং দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী উপস্থিত ছিলেন।

Comments are closed.