‘টেলিভিশন টকশো’তে বিএনপি নেতাদের অংশগ্রহণে নিষিদ্ধ’

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর টকশো’তে গিয়ে হরহামেশাই অতিথি হিসেবে কথা বলেন একাধিক বিএনপি নেতা। সেখানে বেশিরভাগ সময় সরকারি দলের নেতাদের সঙ্গে হয় কথার লড়াই, কখনো কখনো সেগুলো ভাইরালও হয়।

এই বিষয়গুলোর ধারা দীর্ঘদিন ধরে চলে আসলেও এবার বেসরকারি দুইটি টেলিভিশন চ্যানেলের টকশো’তে

আগামীকাল বুধবার (৯ আগস্ট) থেকে যেতে দলের নেতাদের নিষেধ করেছে বিএনপি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দলের পক্ষ থেকে এই নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৯ আগস্ট থেকে সময় ও ৭১ টিভির টকশোতে অংশগ্রহণ করা থেকে বিএনপি নেতাদের বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এতে আরও বলা হয়,

‘এমতাবস্থায় দলের সিনিয়র আলোচকদের পরামর্শ ও যথাযথ হাইকমান্ডের অনুমোদনক্রমে আমরা ৭১ টিভি ও সময় টিভি’র টকশো সাময়িকভাবে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।

আমাদের দলের আলোচকদের অনুপস্থিতি দর্শকদের কাছে সংশ্লিষ্ট টকশো ও চ্যানেল তখন দর্শকশূন্যতায় পর্যবসিত হবে।’

‘তখনই কেবল তারা আমাদের দর্শক-শ্রোতাদের পছন্দ ও সত্য তথ্য দিতে বাধ্য হবে।’

এ বিষয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন,

কয়েকটি টিভি চ্যানেলের মালিকপক্ষ সরকারি দলকে খুশি করতে উলঙ্গভাবে আমাদের বিরুদ্ধে,

বিশেষ করে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে শত্রুতামূলক প্রতিবেদন করেই চলছে।

কখনো কখনো টকশো মঞ্চের উপস্থাপক অথবা উপস্থাপিকাসহ গোটা মঞ্চটাই পরিকল্পিতভাবে সাজানো হয় আমাদের দল ও নেতৃত্বকে হেয় করতে।

৯ আগস্ট থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ বর্জন চলবে বলে জানান তিনি।

এনএএন টিভি