স্বাস্থ্য পরীক্ষা করতে ব্যাংকক যাচ্ছেন রওশন এরশাদ

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংকক যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

সোমবার (১০ জুলাই) দুপুর ১টা ৩৫ মিনিটে টিজি-৩২২ বিমানযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তি‌নি।

এ সময় তি‌নি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

বিরোধীদলীয় নেতা দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন।

বিরোধীদলীয় নেতার সাথে সফর সঙ্গী হবেন তার পুত্র রাহ্গির আলমাহি এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ।

আরও পড়ুন;

এনএএন টিভি

Share this news as a Photo Card