সাফজয়ী সাবিনাকে সংবর্ধনা যানান মালদ্বীপে

সাফজয়ী নারী ফুটবলার সাবিনা খাতুনকে সংবর্ধনা দিয়েছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। সংবর্ধনা অনুষ্ঠানে হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ সপত্নীক উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফুটবলার মাতসুসিমা সুমাইয়া এবং মালদ্বীপ ক্রিকেট দলের বাংলাদেশি কোচ ফাতেমা তুজ জোহরা।

হাইকমিশনার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও অন্যান্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে কেক কাটেন এবং তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

Share this news as a Photo Card