সিডনিতে কাল শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন করেছে

সিডনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় সিডনির লাকেম্বার গ্রামীণ রেস্তোরাঁয় বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া সমন্বয় কমিটির উদ্যোগে গামা আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং মহিলা আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সেলিমা বেগম এবং মাকসুদুর রহমান সুমন চৌধুরীর যৌথ সঞ্চালনায় জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ এবং বড় হয়ে ওঠা রাফিয়াহ রেজা, রাইমি রেজা কেক কেটে জন্মদিনের এই অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সাদাত হোসেন, মো. সফিকুল আলম সফিক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক কবি ইঞ্জিনিয়ার আল নোমান আল শামীম, চট্টগ্রাম সিটি কলেজের সাবেক ভিপি ইফতেখার হোসেন ইফতু, লিয়াকত আলী লিটন, সাবেক ছাত্রনেতা আবু তারিক, ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম সাচ্চু ও ইঞ্জিনিয়ার সাজ্জাদ সিদ্দিকি।

আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ অস্ট্রেলিয়ার সাবেক সাধারণ সম্পাদক অপু সরোয়ার, আওয়ামী লীগ নেতা রেজাউল হাসান ভুট্টো, সাবেক ছাত্রলীগ নেতা জুম্মন রহমান, যুবলীগ নেতা তারিক হাসান লিপু, আওয়ামী লীগ নেতা শেখ হৃদয়, মহিলা আওয়ামী লীগ নেতা জুঁই, শাহানা চৌধুরী, আওয়ামী লীগ নেতা পল মধু, জাহাঙ্গীর আলম জয়, মাহবুব সোহেল ও যুবলীগ নেতা আলী আশরাফ হিমেল প্রমুখ।

 

Share this news as a Photo Card