আইরিশদের সংগ্রহ ১২৮ রান লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে

বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আয়ারল্যান্ড। তবে লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান করেছে আইরিশরা। ফলে দাসুন শানাকার দলের জয়ের জন্য লক্ষ্য দাঁড়াল ১২৯ রানের।

রোববার (২৩ অক্টোবর) হোবার্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড শুরুতেই অধিনায়ক অ্যান্ডি বালবির্নির (১) উইকেট হারায়।

এরপর দলীয় ৬০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আইরিশরা। পল স্টার্লিং (৩৪), লোরকান টাকার (১০) ও কার্টিস ক্যাম্পার (২) সাজঘরের পথ ধরেন।

এরপর জর্জ ডকরেলকে সঙ্গে নিয়ে হ্যারি ট্রেক্টর ৪৭ রানের জুটি গড়লে দলের সংগ্রহ একশ পার করে তারা। কিন্তু ডকরেল (১৪) ফেরার পর ট্রেক্টরও (৪৫) আউট হয়ে গেলে শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান করে আয়ারল্যান্ড।

বোলিংয়ে শ্রীলঙ্কার পক্ষে মাহেশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ২টি করে উইকেট নেন। এছাড়া ফার্নান্দো, কুমারা, করুনারত্ন্বে ও ধনঞ্জয়ার শিকার একটি করে।

 

Share this news as a Photo Card