কাতার বিশ্বকাপে আজ মেসিদের আতঙ্ক হয়ে উঠতে পারেন মেক্সিকোর গোলরক্ষক

সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু হয়েছিল। কাতার বিশ্বকাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি মেসির জন্য কঠিন হয়ে উঠতে পারে মেক্সিকান গোলরক্ষক গুইলারমো ওচোয়ার জন্য।

বিশ্বকাপে এই গোলরক্ষকের পারফরম্যান্স বেশ ভালো। প্রায়ই দেখা যায়, তার অতিমানবীয় পারফরম্যান্স। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে আগুন ঝরিয়েছেন তিনি। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ঠেকিয়ে দিয়েছেন সময়ের অন্যতম সেরা তারকা লেভানডফস্কির পেনাল্টি শট। পুরো ম্যাচজুড়ে গোলবারে আধিপত্য বজায় রেখেছেন।

মেক্সিকান অধিনায়ক ওচোয়া জানালেন, আমরা লড়াই করতে প্রস্তুত। মেসির মধ্যে জাদু আছে। এটি ভালো চ্যালেঞ্জ হতে চলছে। মোটেও তা সহজ হবে না। মেসি ইতিহাস ও বিশ্বের সেরাদের একজন। তার বিপক্ষে বিশ্বকাপ মঞ্চে খেলার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। আমি ভালো ম্যাচ খেলতে চাই এবং তাদের হারাতে চাই।

 

Share this news as a Photo Card