আজ রাতে মুশফিকের মুখোমুখি হচ্ছে তাসকিন

আজ জিম আফ্রো টি-টেন লিগে মুখোমুখি হচ্ছে মুশফিকের দল জোবার্গ বাফেলোস এবং তাসকিনের দল বুলাওয়ে ব্রেভস।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ জুলাই) রাত ১১টায় ম্যাচটি শুরু হবে।

প্রসঙ্গত, বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের জন্য আজকের দিনটা উপভোগের। কেননা জিম্বাবুয়ের ফ্র্যাঞ্চাইজি লিগ আফ্রো টি-টোয়েন্টিতে বাংলাদেশের ক্রিকেটার মুশফিকেরমুখোমুখি হচ্ছে তাসকিন।

জোবার্গ বাফেলোসের হয়ে মাঠ মাতাচ্ছেন মুশফিকুর রহিম। বুলাওয়ে ব্রেভসের জার্সিতে খেলবেন তাসকিন।

জিম্বাবুয়ের এই লিগে এখনও পর্যন্ত দারুণ খেলছেন মুশফিক। অন্যদিকে শুরু থেকেই বল হাতে আগুন ঝরাচ্ছেন তাসকিন আহমেদও।

এই পেসার প্রথম দিনেই দুই ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট। যেখানে দ্বিতীয় ম্যাচেই তার শিকার ছিল ৩টি।

সব মিলিয়ে এখনও পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৫ উইকেট পেয়েছেন তাসকিন।

বুলাওয়ে- জোবার্গের লড়াইয়ে অবশ্য কিছুটা হলেও এগিয়ে থাকবে বুলাওয়ে। ৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছেন তাসকিনরা।

অপরদিকে, ৪ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান মুশফিকদের।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card