বিশ্বকাপের চূড়ান্ত পর্বে শ্রীলঙ্কার অবস্থান নিশ্চিত!

১৯৯৬-এর বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবার সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় খেলতে হচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব। আজ জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে নবম দল হিসেবে অক্টোবর-নভেম্বরের ভারত বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করলো।

হারারেতে মহেশ থিকশানা ও মাদুশঙ্কার দুর্দান্ত বোলিঙে স্বাগতিকদের ১৬৫ রানে আটকে দেয় শ্রীলঙ্কা।

পরে পাথুম নিশাংকার সেঞ্চুরিতে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌছায় তারা।

৩৪তম ওভারের প্রথম বলে বাউন্ডারি হাকিয়ে দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি, সেই সঙ্গে দলকে টার্গেটে পৌছে দেন নিশাংকা।

২৫ রানে ৪ উইকেট শিকারী থিকশানা হন ম্যাচসেরা।

এই জয়ে চার ম্যাচে (দুই ম্যাচ গ্রুপ পর্বের) লঙ্কানদের পয়েন্ট দাড়ালো ৮।

উইন্ডিজের সঙ্গে শেষ ম্যাচ হারলেও সেরা দুই দলের একটি হবেই তারা। তবে পরাজয়ের জিম্বাবুয়ের বিশ্বকাপ খেলা নিয়ে একটু সংশয়ে পড়ল।

শেষ ম্যাচে যদি স্কটল্যান্ডের কাছে হেরে যায় তারা, তবে স্কটিশরা সমান ৬ পয়েন্টে উঠে আসবে। নেদারল্যান্ডসকেও হারালে তারা উঠে যাবে বিশ্বকাপের চূড়ান্তপর্বে।

আরও পড়ুন:

এনএএন টিভি