হোয়াটসঅ্যাপে পোল সুবিধা ব্যবহারের নিয়ম

হোয়াটসঅ্যাপের পোল অনেকের কাছেই পরিচিত। এটি অনেক পরিস্থিতিতেই কাজে আসতে পারে। এর কাজ হল নির্দিষ্ট বিষয়ে বন্ধুদের মতামত জেনে নেওয়া। যেমন- কোথাও যাওয়ার জন্য স্থান ঠিক করার ক্ষেত্রে বন্ধুরা গ্রুপ পোল তৈরি করতে পারেন। এ ছাড়াও যে কোন বিষয়ে বন্ধুদের মতামত জানার জন্য এই পোল ব্যবহার করা যায়। এ সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করার পাশাপাশি চারটি উত্তর লিখে দেওয়ারও সুযোগ মিলে থাকে।

হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাটের পাশাপাশি পার্সোনাল চ্যাটেও পোল বা ভোট তৈরির সুযোগ রয়েছে। হোয়াটসঅ্যাপ পোল ফিচারটি বর্তমানে শুধুমাত্র মোবাইল অ্যাপে ব্যবহার করা যাবে, হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনে এই ফিচারটি শীঘ্রই আসবে।

> প্রথমে হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন।

> এরপর ওয়ান টু ওয়ান বা গ্রুপ চ্যাট চালু করে নিন।

> এবার নিচে থাকা অ্যাচাটমেন্ট আইকনে ক্লিক করলেই ডকুমেন্ট, পোল অপশন পাওয়া যাবে।

> পোল অপশনটি দেখতে এবার ওয়ান টু ওয়ান বা গ্রুপ চ্যাট বক্সে পোল অপশনে ট্যাপ করে প্রশ্ন এবং উত্তর লিখে সেন্ড বাটনে ক্লিক করুন।

> এবার পোলে অংশ নেওয়া ব্যক্তিদের ভিউ এবং মতামত ভোট অপশন থেকে জানা যাবে।

 

Share this news as a Photo Card